বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিশ্বে করোনায় আরও ১০ হাজার মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যুহার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ১৫৫ জন। তবে এ সময় আক্রান্ত আগের দিনের চেয়ে বেড়ে গেছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৩৯৬ জন।

গতকাল শুক্রবার (১৩ আগস্ট) মারা যান ১০ হাজার ২৯২ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ৯ হাজার ৭৭৪ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৩ লাখ ৫৮ হাজার ২৭৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ৫০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৪১৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৭০০ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ১৬১ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৮২৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩০ হাজার ৭৬২ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৩১ লাখ ৯ হাজার ব্যক্তি সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৯১৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ