বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

তুরস্কে বন্যায় মৃত্যু বেড়ে ৪৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দাবানল থেকে সবে সেরে ওঠা তুরস্কে ফের প্রাকৃতিক দুর্যোগ হানা দিয়েছে। দেশটির উত্তরাঞ্চলে আকস্মিক এ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়, চলতি আগস্টে দাবানলের পর দ্বিতীয় প্রাকৃতিক দুর্যোগের পর দেশটির জরুরি সেবা কর্মীরা উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছেন।

রয়টার্স বলছে, উত্তরাঞ্চলে শুরু হওয়ায় সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ এ বন্যার পর নিখোঁজদের পরিবারগুলো উদ্বিগ্নভাবে উদ্ধারকর্মীদের ভবনে ভবনে উদ্ধার তৎপরতা চালাতে দেখছেন। ঝোড়ো বৃষ্টিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই শঙ্কা করা হচ্ছে।

ড্রোন থেকে করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ভয়াবহ এ বন্যায় কৃষ্ণসাগর উপকূলের শহর বোজকার্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে জরুরি সেবা বিভাগের কর্মীরা।

তুরস্কের জাতীয় বিপর্যয় ও জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক দফতর (এএফএডি) এক বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক বন্যার কারণে বোজকার্ট শহরসহ কাসতামোনু জেলাতেই ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া সিনোপ ও বার্তিনে যথাক্রমে ৭ জন এবং একজনের মৃত্যু হয়েছে।

সোলেন নামের একটি নদীর তীরে ধসে পড়া একটি ভবনের নিচে আরও ১০ জন এখনো চাপা পড়ে রয়েছেন বলে দাবি করছে স্থানীয়রা। বন্যার পানিতে আরও কিছু ভবনের ভেতর ঢুকে পড়েছে। নিখোঁজ স্বজনরা তাদের প্রিয়জনের খোঁজে দাঁড়িয়ে উদ্ধার তৎপরতা দেখছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ