বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

যুক্তরাজ্য থেকে হেঁটে হেঁটে হজে যাবেন আদম মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হেঁটে হজযাত্রা শুরু করেছেন যুক্তরাজ্যের নাগরিক আদম মুহাম্মদ। তিনি গত ১ আগস্ট সকালে নিজের প্রয়োজনীয় সামগ্রী ঘরে বানানো একটি ট্রলিতে নিয়ে যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন শহরের নিজ বাড়ি থেকে তার যাত্রা শুরু হয়।

মুহাম্মদ ২০২২ সালের হজে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন। হজ শুরুর আগেই তিনি মক্কায় পৌঁছতে পারবেন বলে আশা করছেন এই ব্রিটিশ অভিযাত্রী।

নিজের হজযাত্রা বিশ্ববাসীকে জানাতে ইউটিউব, টিকটক ও ফেসবুকে লাইভ পথযাত্রা সম্প্রচার করেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পিস জার্নি ফ্রম দি ইউকে টু মক্কা’ নামে তাঁর ভিডিওগুলো বেশ সাড়া জাগিয়েছে।

আদম মুহাম্মদ ট্রলির ওজন প্রায় আড়াই শ কেজি। আগামী এক বছর এ ট্রলিই তার সহযাত্রী। এটি তিনি নিজের ঘর হিসেবে ব্যবহার করবেন। এখানে তিনি খাবার গ্রহণ করেন। রাতে তিনি এখানেই ঘুমিয়ে থাকেন। পবিত্র মক্কা নগরীতে পৌঁছতে তাঁকে প্রায় চার হাজার ২০০ মাইল পথ অতিক্রম করতে হবে।

দীর্ঘ পথ পাড়ি দিতে তাকে এক হাজার ৩৩০ ঘণ্টা হাঁটতে হবে। দীর্ঘ পথ পাড়ি দেওয়া তার সহজতর নয়। তদুপরি যাত্রার পুরো সময় তিনি সব মুসলমানের জন্য দোয়া করছেন। মহান আল্লাহর কাছে তিনি পুরো বিশ্বের নিরাপত্তা ও রোগমুক্তি চেয়ে দোয়া করেন। তা ছাড়া সবার কাছে তাঁর নিরাপদ যাত্রার জন্য দোয়া কামনা করেন।

তিনি বলেন, হেঁটে হজযাত্রার মাধ্যমে তিনি নিজের খ্যাতি চান না, বরং বিভিন্ন সংবাদপত্রে ইসলাম ধর্মকে নেতিবাচক হিসেবে যে অপপ্রচার চালানো হয়, তিনি এর প্রতিবাদে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে চান, যেন মানুষ তাঁকে দেখে ইসলাম সম্পর্কে জানতে অনুপ্রাণিত হয়।সূত্র: গো ফান্ড মি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ