মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ভারত থেকে এলো ১৫০ মেট্রিক টন কাঁচা মরিচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ এক বছর পর বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে কাঁচামরিচ আমদানি। বেনাপোল বন্দর দিয়ে গত ৪ দিনে ১৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে। ভারত থেকে আমদানি হওয়া ১৫০ মে. টন কাঁচা মরিচ বাংলাদেশি ৩৫টি ট্রাকে করে বন্দর থেকে খালাস দেয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার কাঁচামরিচ আমদানিতে অনুমতি দিয়েছেন। ফলে গত ৯ আগস্ট হতে ভারত থেকে শুরু হয়েছে কাঁচামরিচ আমদানি।

কাঁচামরিচ উচ্চ পচনশীল পণ্য হওয়ায় রাজস্ব আদায় করে দ্রুত খালাসের নির্দেশনা দিয়েছেন কাস্টমস কমিশনার অজিজুর রহমান।

বেনাপোল বন্দরে দিয়ে মেসার্স রাশাত এন্টারপ্রাইজ, মেসার্স জুবায়ের এন্টারপ্রাইজ, মেসার্স গাজী ইমপেক্স ও মেসার্স উৎস এন্টারপ্রাইজ নামে চারজন আমদানিকারক প্রতিষ্ঠান চারদিনে ১৫০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, দেশীয় বাজারে সংকটের কারণে এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা। ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে দাম কমতে শুরু করেছে দেশীয় বাজারে।

বেনাপোল বন্দরের পরিচালক আ. জলিল জানান, দেশীয় বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে। বৃহস্পতিবার চারজন আমদানি কারক প্রতিষ্ঠান ৩৫ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছেন। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ