বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

তালেবানের সঙ্গে সমঝোতার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের সঙ্গে কার্যকর একটি সমঝোতায় পৌঁছাতে আফগানিস্তানের বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই আহ্বান জানান বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। আফগানিস্তানজুড়ে তালেবান যোদ্ধাদের তীব্র হামলা ও অগ্রাভিযানের মুখে বোরেল কাবুলকে এই পরামর্শ দিলেন।

এক বিবৃতিতে জোসেফ বোরেল বলেন, ‘বিদ্যমান সকল রাজনৈতিক মতপার্থক্যের সমাধান, অংশীদারদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা এবং ঐক্যবদ্ধ দৃষ্টিকোণ থেকে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, চলমান সংকটের শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাধান এবং নারী, যুবক ও সংখ্যালঘুসহ সকল আফগান নাগরিকের মৌলিক অধিকারের প্রতি সম্মান জানানোর মাধ্যমেই আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা অব্যাহত থাকতে পারে।

মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই চলতি বছরের মে মাস থেকে আফগানিস্তানজুড়ে নিজের আয়ত্বে আনার কাজ জোরদার করেছে তালেবান। ইতোমধ্যেই তারা কমপক্ষে ১২ আফগান প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে।

তালেবান খুব দ্রুত গতিতে আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। গ্রামীণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন বড় বড় শহর ও বাণিজ্য কেন্দ্রগুলো দখল করছে তালেবান। এতে করে দেশটি মারাত্মক এক নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে।

তালেবান বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির মুখে সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমদজাইকে অপরসারণ করেছে আফগান সরকার। তার স্থলে নতুন আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আর তাই তালেবানের জন্যও রয়েছে জোসেফ বোরেলের পরামর্শ। তিনি বলেছেন, তালেবানকে অনতিবিলম্বে আলোচনায় ফিরে আসতে হবে। এছাড়া স্থায়ী ও কার্যকর যুদ্ধ বিরতির মাধ্যমে এখনই সহিংসতা পরিহার করতে হবে তালেবানকে।

বোরেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তালেবান যদি সামরিক শক্তির জোরে ক্ষমতা দখল করে তাহলে তারা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। একইসঙ্গে আফগানিস্তানে দ্বন্দ্ব ও অস্থিতিশীলতা বাড়তে থাকবে। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ