বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

তাফসিরে হেদায়েতুল কোরআন-এর বাংলা অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ শুক্রবার (১৩ আগস্ট) রাত ৯টায় অনুষ্ঠিত হবে মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. রচিত তাফসিরে হেদায়েতুল কোরআন-এর বাংলা অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আওয়ার ইসলাম টিভি

শায়খ মাওলানা ওমর ফারুক সন্দ্বীপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন, প্রফেসর ড. কায়েস ইবনে মুহাম্মদ আলে শায়খ মুবারক সদস্য (সাবেক), সর্বোচ্চ উলামা পরিষদ, সৌদি আরব। প্রফেসর, মালিক ফয়সাল বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- ড. সাইয়েদ আবদুল মাজেদ গাওরি, ফ্যাকাল্টি অফ কুরআন সুন্নাহ স্টাডিজ, ইসলামিক সাইন্স ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া। মাওলানা নূরুল হুদা ফয়েজি, সভাপতি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

বিশেষ আলোচক হিসেবে থাকবেন- মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব। মাওলানা যাইনুল আবিদীন, বিশিষ্ট লেখক ও ইসলামি চিন্তাবিদ।

আমন্ত্রিত মাশায়েখদের মধ্যে থাকবেন- প্রফেসর ড. মুহাম্মদ রহিম উল্লাহ, ইবিতা, কুষ্টিয়া। শায়খ হারুন আযিযি নদভী, খতিব, জামে ইয়াতিম, বাহরাইন। মুফতি মুহাম্মদ আব্দুস সালাম, মুহাদ্দিস, জামেয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকা। মুফতি মুহাম্মদ ইমাদুদ্দিন, মুহাদ্দিস, ফরিদাবাদ মাদরাসা। হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাইল, প্রিন্সিপাল, আন নূর কালচারাল সেন্টার, নিউইয়র্ক।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন- মাওলানা সাইমুম সাদী, মুদির, উন্মুক্ত মাদরাসা। মাওলানা হুমায়ুন আইয়ুব, সম্পাদক, আওয়ার ইসলাম। মাওলানা আব্দুল্লাহ আল-মাসউদ, বিশিষ্ট লেখক ও অনুবাদক।

কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত: আবু রায়হান (কলরব), হাফেজ মাওলানা আব্দুল কাহহার বিন আমিন।

গ্রন্থটির অনুবাদকদের মধ্যে বক্তব্য রাখবেন- মুফতি শফিকুল ইসলাম মারূফ, মাওলানা আবুল কালাম আজাদ, উবায়দুল্লাহ আসআদ কাসেমি, মুফতি আবুল ফাতাহ কাসেমি, মুফতি রাশেদুল ইসলাম ও মুফতি মাহদি হাসান কাসেমি ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ