মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মেয়র জাহাঙ্গীর। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি জানান, গত ৮ আগস্ট প্রথম সর্দি ও কাশি দেখা দেয়। করোনার উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। রাতে ওই পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে করোনা পজেটিভ আসে। বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ১২৬ জন। এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ