বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাশিয়ার টিকা ডেল্টা সংক্রমণ ঠেকাতে ৮৩ শতাংশ কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত কোভিড টিকা স্পুটনিক-৫ করোনার অতিসংক্রামক ধরন ডেল্টার সংক্রমণ ঠেকাতে ৮৩ শতাংশ কার্যকর বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। বুধবার (১১ আগস্ট) এই তথ্য জানিয়েছেন তিনি।

গত জুনে গামালিয়া ইনস্টিটিউট তাদের উদ্ভাবিত টিকা সম্পর্কে জানিয়েছিল করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে তাদের টিকা প্রায় ৯০ শতাংশ কার্যকর। এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যে জানা গেল ডেল্টা ঠেকাতে টিকাটির কার্যকারিতা ৮৩ শতাংশ।

স্পুটনিকের উদ্ভাবক প্রতিষ্ঠানটি এমন এক সময়ে এ দাবি করেছিল যখন গোটা বিশ্বজুড়ে ডেল্টার প্রকোপ ছড়িয়ে পড়েছে। নতুন ঢেউ দেখা দেয় দেশে দেশে। আর ধনী দেশগুলোতে টিকা সহজলভ্য হওয়া সত্ত্বেও অনেকে টিকা নিতে অনীহা জানাচ্ছিলেন।

গামালিয়া ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিনটসবার্গ বুধবার রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বিশ্বজুড়ে এখন পর্যন্ত মহামারি করোনা ভাইরাসের যত ধরন শনাক্ত হয়েছে সব ধরনের ক্ষেত্রে স্পুটনিক-৫ কার্যকর ও নিরাপদ।

বিশ্বের ৬০টি দেশে অনুমোদন পেয়েছে স্পুটনিক–৫। তবে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন (এফডিএ) টিকাটির অনুমোদন দেয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ