বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

আলজেরিয়ায় দাবানলে সেনাসহ ৪২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় দাবানলে ২৫ সেনাসহ ৪২ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। মঙ্গলবার ওই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।

সোমবার রাত থেকে আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলগুলোতে কয়েক ডজন পৃথক দাবানল শুরু হয়, এতে রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় পর্বতময় কাবিলি অঞ্চল ঘন ধোঁয়ায় ঢাকা পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করার জন্য সেনাদের সেখানে মোতায়েন করা হয়েছিল।

মঙ্গলবার রাতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে কথা বলার সময় দেশটির প্রধানমন্ত্রী আয়মান বেন আব্দুররহমান জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে, এদের মধ্যে ২৫ জন সামরিক বাহিনীর সদস্য। খবর রয়টার্সের

আগুন লাগানোর জন্য অগ্নিসংযোগকারীদের দায়ী করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলজুউদ বলেছেন, বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি দাবানল একযোগে শুরু হওয়ার পেছনে কেবল অপরাধীদের হাতই থাকতে পারে।

গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের বায়ুমণ্ডল পর্যবেক্ষক বলেছিল, তাপদাহের কারণে তুরস্ক ও গ্রিসের বনগুলো বিশাল আগুনে ছেয়ে যাওয়ায় ভূমধ্যসাগরীয় অঞ্চল একটি দাবানলের হটস্পটে পরিণত হয়েছে।

কাবিলির তাইজি ওজৌ অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, সেনাদের মৃত্যু হয়েছে পৃথক এলাকায়। তাদের মধ্যে কয়েকজন আগুন নেভাতে গিয়ে এবং বাকিরা ছড়িয়ে পড়া আগুনের মধ্যে আটকা পড়ে মারা যান।

আরও অনেক সেনা আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। পরিবারগুলো হোটেল, যুব হোস্টেল ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে। ঘন ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদেরও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ