বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

আওয়ার ইসলাম টিভির দর্শকদের জন্য আসছে ধারাবাহিক ৬টি লাইভ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: দেশের সর্ববৃহৎ ইসলামিক অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম তাদের পাঠক ও দর্শকদের উপহার দিতে যাচ্ছে ধারবাহিক ৬টি লাইভ অনুষ্ঠান। সবগুলো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে আওয়ার ইসলাম টিভি

আজ বৃহস্পতিবার ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘যুবক আলেমদের কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানটি শুরু হবে ঠিক রাত ৯ টায়।

আসছে শুক্রবার ১৩ আগস্ট থাকছে দু’টি লাইভ অনুষ্ঠান। সকালে অনুষ্ঠিত হবে দৈনিক পত্রিকাগুলোর সাপ্তাহিক আয়োজন ‘ধর্মপাতা’ নিয়ে আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠান ‘ধর্মপাতার হালচাল’। অনুষ্ঠানটি শুরু হবে সকাল ১০ টায়। এছাড়া রাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. রচিত তাফসিরে হেদায়েতুল কোরআন-এর বাংলা অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

শনিবার ১৪ আগস্ট থাকবে দু’টি লাইভ প্রোগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ধর্মকর্মে বঙ্গবন্ধু’। রাত সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান ‘আজকের মাসয়ালা’।

শনিবার ১৫ আগস্ট সম্প্রচারিত হবে বই বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘বইয়ের কথা’। অনুষ্ঠানটি শুরু হবে ঠিক রাত সাড়ে সাতটায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ