শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ব্রণের সমস্যা কমায় পুদিনা পাতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যস্ত জীবনযাত্রার নানা প্রভাব পড়ে শরীরের উপর। বিশেষ করে খাওয়াদাওয়ায় অনিয়ম, কম পানি খাওয়া, অতিরিক্ত সময় ধরে কাজ— সব কিছুই প্রভাব ফেলে শরীরে। এর ফলে ঘুম নষ্ট হয়, হজমের গোলমাল দেখা দেয়। এসব কিছুর প্রতিফলন আবার ত্বকেও দেখা দেয়। তখন কারও ব্রণের সমস্যা, কারও আবার মুখে দাগ-ছোপ দেখা দেয়। অনেকের হয়তো জানা নেই, শরীরের জন্য উপকারী পুদিনা পাতা ত্বকের নানা সমস্যা কমাতেও বেশ কার্যকরী। যেমন-

ব্রণের সমস্যায়: পুদিনা পাতার নানা ওষুধি গুণ রয়েছে। এতে শরীরে জন্য উপকারী ভিটামিন এ এবং স্যালিক্লিক অ্যাসিড রয়েছে। এছাড়া এতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সঙ্গে লড়াই করার ক্ষমতাও রয়েছে। এজন্য শুধুমাত্র পুদিনা পাতা বেটে পনেরো মিনিট মুখে মেখে রাখুন। তারপর ভালোভাবে মুখটা ধুয়ে ফেলুন। কয়েক দিন পুদিনা পাতার পেস্ট ব্যবহার করলে ব্রণের সমস্যা কমে যাবে।

দাগ-ছোপ দূর করতে: চোখের তলায় কালি পড়তে বেশি সময় লাগে না। কয়েক রাত টানা কাজ করলেই অনেকের চোখের নিচে কালি পড়ে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পুদিনা পাতা বাটা চোখের নিচে রাতভর লাগিয়ে রাখলে কয়েক দিনেই দাগ চলে যাবে।

উজ্জ্বলতা বাড়াতে: কয়েকদিন খাওয়া-ঘুমের অনিয়ম করলেই চেহারার উজ্জ্বলতা চলে যায়। মুখের উজ্জ্বলতা ফেরাতে পুদিনার রস বেশ উপকারী। এতে প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে। এই পাতার রস মুখে জমে থাকা ময়লাও পরিষ্কার করে। ত্বকের উজ্জ্বলতা ফেরাতে টানা কয়েকদিন এই পাতার রস ব্যবহার করতে পারেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ