বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

অর্ধেক বাস চললে পরিবহন সংকট দেখা দেবে: মালিক সমিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের নির্দেশনা অনুযায়ী অর্ধেক বাস চললে পরিবহন সংকট দেখা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির দাবি, সড়কে অর্ধেক বাস চললে যাত্রীর চাপ বাড়বে। এতে করে সংক্রমণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।

সোমবার (৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৮ আগস্ট) করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার বিধি নিষেধ শিথিল করে আগামী ১১ আগস্ট থেকে গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, গাড়ির আসন সংখ্যার সমান সংখ্যক যাত্রী অর্থ্যাৎ যত সিট তত যাত্রী নিয়ে চলাচল করবে। এজন্য আমরা সরকারের নির্দেশনা মেনেই বর্ধিত ভাড়া না নিয়ে আগের ভাড়ায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকাসহ দেশের সকল পরিবহন মালিকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু প্রজ্ঞাপনের একটি অংশে বলা হয়েছে, মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করবে। এক্ষেত্রে এক মালিকের কয়টি গাড়ি আছে বা কতটি গাড়ি চালচল করছে দেশব্যাপী এ বিষয়টি নির্ণয় করা একদিকে যেমন কঠিন হবে অন্যদিকে শ্রমিকরাও বেকার থাকবে। তাদের কষ্ট লাঘব হবে না। মালিকেরাও ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া দীর্ঘদিন পরে গাড়ি চালু হবে, যার একটি মাত্র গাড়ি আছে তার অবস্থার কী হবে।

এসব দিক বিবেচনা করে মোট পরিবহন সংখ্যার অর্ধেক গাড়ি চলাচলের সিদ্ধান্ত পরিবর্তন করে সকল গাড়ি চলাচলের সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ