শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী যেসব ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডায়াবেটিস রোগীদের সবসময়ই খাবারের ব্যাপারে সতর্ক থাকতে হয়। কারণ এমন অনেকে ধরনের খাবার আছে যেগুলো রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। তেমনি ফল শরীরের জন্য উপকারী হলেও কিছু কিছু ফল রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। যেমন আম, লিচু, কলার মতো ফল জিআই ইন্ডেক্সের উপর দিকের তালিকায় পড়ে। তাই এই ফলগুলি ডায়াবেটিস রোগীদের এড়িয়ে য়াওয়া ভালো।

আবার কিছু ফল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারীও। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এমন কিছু উপকারী ফল আছে যাতে থাকা ভিটামিন এবং ফাইবার টাইপ টু ডায়াবেটিস দূরে রাখতে সাহায্য করবে। ডায়াবেটিস রোগীরা যেসব ফল নির্দ্বিধায় খেতে পারেন-

নাশপাতি: অনেকেই মনে করেন, নাশপাতির কোনও গুণ নেই। কিন্তু সেটা ঠিক নয়। নাশপাতিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা ডায়াবেটিক রোগীদের জন্য বেশ উপকারী।

আপেল: এখন সারা বছরই কোনও না কোনও জাতের আপেল পাওয়া যায়। আপেলের গুণাগুণ নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এতেও প্রচুর ফাইবার রয়েছে। একটি আপেল খেলে পেট অনেকক্ষণ ভর্তিও থাকবে। ফাইবারের পাশাপাশি কিছু পরিমাণে ভিটামিন সি-ও রয়েছে এই ফলে। ডায়াবেটিস রোগীরা নিয়মিত এই ফলটি খেতে পারেন।

কিউই : কিউই ফলে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন সি রয়েছে। এই ফলটি খেলে ডায়াবেটিস রোগীরা উপকার পাবেন।

পিচ: ডায়াবেটিস রোগীদের জন্য পিচ ফল দারুণ উপকারী। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। শরীরের বিপাক হার বাড়াতে সাহায্য করে পিচ।

জাম বা অন্য বেরি: জাম এবং সব ধরনের বেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে যা শরীরের পক্ষে খুব ভালো। বেরি ড্রাই ফ্রুট হিসেবেও খেতে পারেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ