রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা করার পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। আটক দুজনই মিয়ানমারের নাগরিক।

নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, তারা ভাড়া করা আততায়ীর মাধ্যমে ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ নামে আটক দুজন রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন।খবর বিবিসির।

১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের করার পর থেকে তিনি সামরিক সরকারের কড়া সমালোচনা করে আসছেন।

সামরিক জান্তা পরবর্তীতে তাকে বরখাস্ত করে- কিন্তু তিনি বিশ্ব দরবারে মিয়ানমারের বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব অব্যাহত রেখেছেন।

সর্বশেষ এই ঘটনার ব্যাপারে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের সেনাবাহিনী।

অভ্যুত্থানের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্যরা সহ আরও অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এই বছরের শুরুর দিকে ২০ বছর বয়সী হুতের অ্যাকাউন্টে চার হাজার মার্কিন ডলার পাঠিয়েছিলেন ২৮ বছর বয়সী যাউ। এই অর্থ ওই হামলার পরিকল্পনার অগ্রীম হিসাবে দেয়ার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ