শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিভিন্ন হালাল পশুর দুধ মিশ্রিত করে বিক্রি করার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ায় একজন জানতে চেয়েছেন। আমি একটি দুধ খামার করতে চাই। আমি শুনেছি যে ভেড়ার দুধ সবচেয়ে শক্তিশালী। গ্রাহক কনডেন্সড মিল্ক পছন্দ করেন খুব বেশি। গরুর এবং মহিষের দুধের সাথে ভেড়ার দুধ মেশানো কি জায়েজ? আমি শুধু গ্রাহকের কাছে দুধই বিক্রি করতে চাই। আমি জানতে চাচ্ছি, বিভিন্ন হালাল পশুর দুধ এক সঙ্গে করে বিক্রি করা বৈধ হবে কি না?

দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ায় ৬০৫৬১৯ নং উত্তেরে বলা হয়, যদি মানুষ (গ্রাহকরা) দুধকে এই ভেবে নেয় যে এটি মহিষের দুধ যদিও এতে ভেড়ার এবং গরুর দুধ রয়েছে, তাহলে এটি একটি প্রতারণা। এটা বৈধ হবে না।

আর যদি গ্রাহককে স্পষ্টভাবে জানানো হয়, যেমন আপনি বিক্রি করতে যদি বলেন, গরু মহিষ এবং ভেড়ার দুধের মিশ্রণ, তাহলে কোন সমস্যা নেই। এভাবে বিক্রি করা বৈধ হবে। মূল বিষয় হলো কোন গ্রাহককে কোনোভাবে প্রতারিত করা যাবে না। প্রতারিত করলে আপনার বিক্রি বৈধ হবে না। সূত্র: দারুল ইফতা, দারুল উলূম দেওবন্দ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ