রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুশফিকুর রহিমের স্বপ্ন, মসজিদ ও এতিম খানা নির্মাণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই দল পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মের মারপেঁচে পড়ে দল থেকে ছিটকে পড়েছেন মুশফিকুর রহিম। তাই সময়টা পরিবারের সঙ্গে বেশ ভালোই উপভোগ করতে পারছেন মুশফিক। পূরণ করে নিতে পারছেন নিজের ইচ্ছাগুলো।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে মুশফিক তার ইচ্ছা সম্পর্কে বলেন, অনেক ইচ্ছা, স্বপ্নপূরণ হয়নি এখনও। সেই সামর্থ্যও হয়নি সেভাবে। সাংবাদিকরা ফের জিজ্ঞেস করেন— ধরুন আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেলেন, তবে কোনো তিনটি ইচ্ছা পূরণ করবেন?

মুশফিকের সরল জবাব, ‘চেরাগ না পেলেও কিছু ইচ্ছা পূরণ করতে চাই। প্রথমটি হলো— একটি মসজিদ নির্মাণ করে যেতে চাই। দ্বিতীয়টি হলো— এতিমদের জন্য একটি জায়গা করে যাওয়া, যেখানে তারা সবসময় থাকতে পারবে। আর তৃতীয়টি— একটি হাসপাতাল করে যাওয়ার ইচ্ছা আছে। সেখানে যেন সবাই বিনামূল্যে চিকিত্সাসেবা পায়।’

মোহাম্মদ মুশফিকুর রহিম একজন বাংলাদেশী ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যটে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। সেপ্টেম্বর ২০১১ থেকে রহিম জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। মূলত তিনি একজন উইকেট-রক্ষক এবং মাঝারিসারির ব্যাটসম্যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ