মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় ৪৫ জনের পরিচয় শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হাসেম ফুডস লি. কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে নিহতদের মধ্যে পঁয়তাল্লিশ জনের পরিচয় শনাক্ত করেছে তদন্তকারী সংস্থা সিআইডি।

সংস্থাটি অচিরেই আলাদাভাবে নিহতদের প্রত্যেকের পরিচয়ের তালিকা প্রকাশ করবে। এমনকি সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

রোববার (১ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন আগুনের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

এই কর্মকর্তা আরও বলেন, মামলাটির তদন্তভার পাওয়ার পর থেকে আমরা সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোকে গুরুত্ব ও প্রাধান্য দিয়ে নিবিড়ভাবে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। ঘটনার প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট অনেকের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি, যা তদন্তের প্রতিবেদন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু খোলাখুলিভাবে প্রকাশ করা সম্ভব নয়। তবে আগুনের সূত্রপাত ও পরবর্তীতে এতোগুলো মানুষের প্রাণহানি কেন হলো সেই প্রশ্নকে সামনে এনে আমরা তদন্ত কাজ করছি।

ইতোমধ্যে তদন্তের বেশ অগ্রগতি হয়েছে জানিয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, আমরা আশা করছি সুস্পষ্ট তথ্য প্রমাণাদিসহ স্বল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে সক্ষম হবো।

পরিচয় শনাক্ত হওয়া লাশগুলোর ব্যাপারে তিনি বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা পঁয়তাল্লিশটি লাশের পরিচয় শনাক্ত করতে পেরেছি। বাকীগুলো খুব শিগগিরই ডিএনএ পরীক্ষা সম্পন্ন হবে। এই ডিএনএ টেস্ট সম্পন্ন হলে আমরা নিয়ম অনুযায়ী নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে লাশের পরিচয়সহ পূর্ণ তালিকা বুঝিয়ে দেব। পরে জেলা প্রশাসক সেই তালিকা অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানসহ নির্দিষ্ট স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করবেন।

এ ব্যাপারে সিআইডির নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আমাদের উর্ধতন কর্তৃপক্ষ ও তদন্ত প্রধানের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে তদন্ত কাজ করছি। যার কাছ থেকে যা যা তথ্য পেয়েছি সবগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করে তদন্ত কাজ করছি।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, সিআইডির ফরেনসিক বিভাগ লাশের পরিচয় শনাক্ত করেছে কিনা বিষয়টি আমাকে এখনও নিশ্চিত করে জানানো হয়নি। তবে সিআই