রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

মোটরসাইকেল চালককে চাপা দিয়ে ৫ কিলোমিটার টেনে নিল ট্রাক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাসির মিজি (৫০) নামে এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক দিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহমাহমুদপুরের চাঁনখারপুল এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। কিন্তু তারপরও থামেনি ট্রাকচালক। ট্রাকের নিচে আটকে থাকা অবস্থাতেই নাসির মিজিকে ৫ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় ঘাতক ট্রাক।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহমাহমুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব ধানুয়া গ্রামে। পেশায় তিনি সড়কের ঠিকাদার। তবে তার অস্থায়ী ঠিকানা কুমিল্লা শহরের শাসনগাছা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে গোলাম মোস্তফা ডাবলু নামে ঘাতক ট্রাক চালকের বাড়ি যশোরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের নিচে আটকে থাকা নাসির মিজি (৫০) নামে ওই মোটরসাইকেল টেনে প্রায় ৫ কিলোমিটার নিয়ে যায় ঘাতক চালক। এতে নির্মমভাবে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী।

মিঠু নামে ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে চাঁদপুরের দিকে যাওয়ার সময় শাহমাহমুদপুর এলাকার চাঁনখারপুলে বিপরীত দিক থেকে আসা ট্রাক (যশোর ট ১১-৪৩৮০) তাকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে মোটরসাইকেলসহ আটকে যান তিনি। এভাবেই ট্রাকটি চলতে থাকে। এক পর্যায়ে মোটরসাইকেলটি ট্রাকের নিচ থেকে বের হয়ে গেলেও ওই ব্যক্তির দেহ ট্রাকের নিচে আটকে থাকে। এভাবে ট্রাকটি ৫ কিলোমিটার পথ অতিক্রম করে।

এই দৃশ্য দেখে মিয়ার বাজার নামক স্থানের একজন সিএনজি চালক মোবাইল ফোনে তার পরিচিত মহামায়া বাজারের এক সিএনজি চালককে বিষয়টি জানান। পরে মহামায়া বাজারের লোকজন জড়ো হয়ে ট্রাকটিকে আটকে তার নিচ থেকে চাপাপড়া ব্যক্তিকে বের করেন। কিন্তু তার আগেই লোকটির মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। একই সঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ