মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীদের ভীড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমন রোধে ঈদুল আজহার পর সারাদেশে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দেয়া হয়েছে। সময় যত পেরিয়ে যাচ্ছে বিধিনিষেধ মানার ক্ষেত্রে ততো অনাগ্রহ দেখা দিয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে চাপ কোনভাবেই কমছে না। অতি প্রয়োজনে ও কর্মে যারা ঢাকায় যাচ্ছেন ফেরি সীমিত থাকায় নদী পার হতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটসি কর্তৃপক্ষ বলছেন, প্রতিদিনই ফেরিতে শত শত যাত্রী ও ব্যক্তিগত যানবাহন পারাপার হচ্ছে। ফেরি চালু থাকায় কোনভাবেই যানবাহন ও যাত্রীদের রোধ করা সম্ভব হচ্ছে না।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করলেও করোনা সংক্রমণ রোধে কঠোরবিধি নিষেধ চলমান থাকায় বর্তমানে ৬টি ফেরি চালু রাখা হয়েছে। ফেরি স্বল্পতায় ও গণপরিবহন বন্ধের কারণে দূর-দূরান্ত থেকে আসা কর্মমুখী যাত্রীরা নানান ভোগান্তি নিয়ে ফেরি ঘাটে আসছেন। ঘাটে এসেও ফেরি কম থাকায় দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে।

দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মজিবুর মোল্লা জানান, ফেরি সীমিত করা হলেও এ নৌরুটে প্রতিদিন প্রায় দেড় হাজার ব্যক্তিগত যানবাহন পারাপার হচ্ছে। ঈদের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৪ হাজারেরও বেশি ব্যক্তিগত যানবাহন পার হয়েছে। জরুরি প্রয়োজনে যানবাহন নদী পারাপার করার কথা থাকলেও এসময় এ ব্যক্তিগত যানবাহনগুলো পার হচ্ছে প্রশাসনের ছাড়ের কারণে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ৩টি ইউটিলিটি ও ৩টি রোরো ফেরি চলাচল করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ