বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন

করোনাকালে দেবিদ্বারবাসীর পাশে 'হ্যালো ২১২'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংকট চলাকালে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার অসহায় মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে পাশে দাঁড়িয়েছে 'হ্যালো ২১২'।

দেবিদ্বার উপজেলার ২১২টি গ্রামের স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের নিয়ে গঠিত হয় 'হ্যালো ২১২'। নিয়মিত রক্তদানের পাশাপাশি ও সম্প্রতি দেবিদ্বার উপজেলার ২১২টি গ্রামে সহস্রাধিক বৃক্ষ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। করোনাকালীন এই সময়েও মানবতার পাশে থাকতে চায় 'হ্যালো ২১২'।

করোনায় আক্রান্তদের সেবা প্রদান এবং মৃত ব্যক্তিদের কাফন-দাফনে 'হ্যালো ২১২' এর পক্ষ থেকে দেবিদ্বারের করোনা আক্রান্ত মানুষের জন্য অক্সিজেন সেবা এবং একটি স্বেচ্ছাসেবী টিম গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

‘হ্যালো ২১২’ নামে যাত্রা শুরু করা এই উদ্যোগ আগ্রহীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে তা কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ২১২টি গ্রামের অসহায় ও ভুক্তভোগীদের কাছে পৌঁছে দেবে। এই উদ্যোগের মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রত্যেক আগ্রহী মানবিক ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারবে।

‘হ্যালো ২১২’ একটি সম্পূর্ণ অলাভজনক, স্বেচ্ছাসেবী সামাজিক উদ্যোগ। দেবিদ্বারবাসীর প্রতি ভালোবাসা এবং একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এ উদ্যোগটি নিয়েছেন দেবিদ্বারের কিছু ছাত্র ও যুবক।

'হ্যালো ২১২' উদ্যোগের সাথে জড়িত অন্যতম উদ্যোক্তা মোঃ ফখরুল ইসলাম জানান, ‘করোনাকালীন এই সময়ে দেবিদ্বারের আপামর প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর ভাবনা থেকেই এমন একটি পদক্ষেপ নেওয়ার কথা মাথায় আসে।'

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ