শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

কোষ্ঠকাঠিন্য দূর করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। এর ফলে প্রতিদিন শরীর থেকে মল স্বাভাবিক ভাবে নির্গত হতে পারে না। খাওয়া-দাওয়ার পরিমাণ বা ইচ্ছার ক্ষেত্রেও এর প্রভাব পড়ে। কোষ্ঠকাঠিন্য বেশিরভাগ ক্ষেত্রেই অপরিকল্পিত ডায়েট, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে এই সমস্যা বংশানুক্রমিক। সময়মতো কোষ্ঠকাঠিন্য দূর না করলে তা কোলন ক্যান্সারের সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দেয়।

তবে এই সমস্যা দূরে রাখতে আপনার কয়েকটি অভ্যাসই যথেষ্ট। এর মূলে আছে ভুল খাদ্যাভ্যাস। অনেকেই শাক-সবজির বদলে মুখরোচক ভাজাপোড়া নানা খাবার খেতে ভালোবাসেন। আবার পানি পানও করেন না যথেষ্ট। তাই মেনে চলতে হবে সঠিক খাদ্যাভ্যাস।

কোষ্ঠকাঠিন্য দূর করতে কী মেনে চলতে হবে চলুন দেখে নেওয়া যাক- ১. দিনে কমপক্ষে ৩-৩.৫ লিটার পানি পান জরুরি।

২. প্রতিদিনের খাবারে রাখুন একাধিক শাক-সবজি। মৌসুমি সব ধরনের শাক-সবজি খাবেন। ঢেঁড়স রাখুন খাবারের তালিকায়। কারণ এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা সারিয়ে তোলে।

৩. দুপুরের খাবারে সব রকম শাক রাখার চেষ্টা করুন। অনেক বেশি নয়, পরিমাণমতো খাবেন। এটি মল নরম করতে সাহায্য করবে।

৪. কুমড়া, লাউ, পটলসহ সবরকম খেতে হবে। যেসব সবজির খোসা খাওয়া যায়, সেগুলো খোসাসহ খাওয়া উচিত।

৫. শসা খান খোসাসহ। কলা, পেয়ারা, লেবু, আম, জামসহ বেশির ভাগ ফলেই ফাইবার আছে। নিয়ম করে দিনে ৩-৪টি ফল খেলে ভালো হয়।

৬. মলত্যাগের জন্য দীর্ঘ সময় বসে চাপ দেবেন না, এতে সমস্যা বাড়ে।

৭. ধূমপানের অভ্যাস ছেড়ে দিতে হবে। মদ্যপানেও সমস্যা বাড়ে। মদ্যপান এড়িয়ে চলুন।

৮. কাবাবের মতো ঝলসানো মাংস খাবেন না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ