শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ঘরোয়া পদ্ধতিতে যেভাবে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোরবানির পশু জবাই’র পূর্বে পশুকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে এবং জবাই’র স্থান সমতল ও পরিষ্কার হতে হবে।

কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণে করণীয় সম্পর্কে আজ এক তথ্য বিবরণীতে বলা হয়েছে- কোরবানির পশু জবাই’র স্থানে রক্ত জমার জন্য প্রয়োজনীয় সাইজের গর্ত করে নিতে হবে। জবাই করার ছুরি বড় এবং যথেষ্ট ধারালো হতে হবে। জবাই‘র পর পশুর রক্ত সম্পূর্ণ ঝরাতে সময় দিতে হবে।

তথ্য বিবরণীতে বলা হয়, কোরবানির পর পশু টানা হেঁছড়া করা যাবে না। এতে ঘর্ষণে চামড়া নষ্ট হতে পারে। কোরবানির বর্জ্য দ্রুত ও সঠিকভাবে অপসারণ করে জীবানুনাশক ছিটিয়ে দিতে হবে। মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

সঠিকভাবে চামড়া ছাড়ানোর পদ্ধতি-পশু কোরবানির পর সুচালো মাথার ছুরি দিয়ে সঠিকভাবে লম্বালম্বিভাবে চামড়া কাটতে হবে। এর পর বাঁকানো মাথার ছুরি দিয়ে চামড়া ছাড়াতে হবে এবং রক্তমাখা ছুরি কোনভাবেই চামড়ায় মোছা যাবে না। লবণ দিয়ে কাঁচা চামড়া সংরক্ষণের পূর্বে চামড়ায় লেগে থাকা মাংস, চর্বি, রক্ত, পানি, মাটি ও গোবর ভালোভাবে পরিষ্কার করতে হবে।

চামড়া ছাড়ানোর ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে গরুর চামড়ায় ৭ থেকে ৮ কেজি, ছাগলের চামড়ায় ৩ থেকে ৪ কেজি লবন ভালোভাবে প্রয়োগ করতে হবে, যাতে কোন স্থান ফাঁকা না থাকে।

এ ছাড়া চামড়া সংরক্ষণের স্থান একটু উঁচু হতে হবে, যাতে চামড়া থেকে পানি ও রক্ত সহজেই গড়িয়ে যেতে পারে। এমনভাবে চামড়া সংরক্ষণ করতে হবে, যাতে বৃষ্টির পানি বা রোদ না লাগে এবং স্বাভাবিক বাতাস চলাচল করতে পারে।-বাসস

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ