বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

রামেক হাসপাতালে আরও ২৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

বুধবার (১৪ জুলাই) সকালে রামেক হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রামেক হাসপাতালে মৃত ২৫ জনের মধ্যে সাত জনের করোনা পজিটিভ ছিল। আর ১৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া নমুনা পরীক্ষায় নেগেটিভ এলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

মৃত ২৫ জনের মধ্যে রয়েছেন রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের তিন জন, নাটোরের তিন জন, নওগাঁর দুই জন, পাবনার তিনজন এবং কুষ্টিয়ার এক জন ও যশোরের এক জন।

এর মধ্যে রাজশাহীর তিন জন এবং চাঁপাইনবাবগঞ্জের দুই জন, পাবনা ও যশোরের একজন করে মোট সাত জনের করোনা পজিটিভ ছিল। রাজশাহীর দুইজন ও নওগাঁ এবং নাটোরের একজন রোগীর করোনা নেগেটিভ হলেও শারীরিক অন্যান্য জটিলতায় করোনা ইউনিটেই তাদের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা ইউনিটে মৃত ২৫ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী। তাদের মধ্যে রয়েছেন ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন এবং ষাটোর্ধ্ব নয়জন। এ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে ২৪৮ জনের মৃত্যু হলো। গত জুন মাসে হাসপাতালটিতে মারা গেছেন ৪০৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ