বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত মনোনীত করেছেন জো বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হোয়াইট হাউস জানায়, জো বাইডেন বাংলাদেশের জন্য পিটার ডি. হাস, ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান এবং মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ারকে মনোনীত করেছেন।

হোয়াইট হাউস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পিটার ডি হাস বর্তমানে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন। কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও ৫টি মিশনে কনস্যুলেট জেনারেল হিসেবে কাজ করেছেন।

হাশ জার্মানির ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজে বিএ করেছেন। তিনি মার্শাল স্কলার হিসেবে লন্ডন স্কুল অফ ইকোনমিকসে পড়াশোনা করেছেন। সেখানে তিনি এমএসসি ডিগ্রি অর্জন করেছেন।

তিনি জেমস ক্লিমেন্ট ডান অ্যাওয়ার্ড এবং যুক্তরাষ্ট্রের সিনিয়র অফিসারদের হিসেবে অর্থনৈতিক সাফল্যের জন্য কর্ডেল হাল পুরস্কার পান। মাতৃভাষা ইংরেজির পাশাপাশি তিনি ফরাসি এবং জার্মান ভাষায় সমানভাবে দক্ষ।

এদিকে জো বাইডেনের এই রাষ্ট্রদূতদের মনোনয়ন মার্কিন সিনেট চূড়ান্ত করবে। মনোনয়ন চূড়ান্ত হলে বর্তমানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন পিটার ডি হাস। সূত্র: হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ