রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

সিদ্ধ ডিম খেলেই পাবেন যেসব উপকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিম খেতে ভালবাসেন না, এমন মানুষ হয়তো অনেক কমই রয়েছে। কারণ ডিম এমনই একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার যা কিনা সবার কাছেই খুব সহজেই প্রিয় হয়ে ওঠে। ডিম সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্রেকফাস্টে। ডিমের পোচ, ওমলেট, ডিম পাউরুটি বলা যায় সকলের প্রিয় নাস্তা।

কিন্তু চিকিৎসকরা বলছেন ওমলেট, পোচের তুলনায় সিদ্ধ ডিমই কিন্তু বেশি উপকারি। সিদ্ধ ডিমের কী কী উপকার?  আজকের এই প্রতিবেদনে সেই বিষয়গুলি তুলে ধরা হলো-

১) চিকিৎসকদের কথায় ডিমে প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। ব্রেকফাস্টে একটা সিদ্ধ ডিম খেলে ৬ গ্রামের বেশি প্রোটিন পাওয়া যায়।

২) ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। যা কিনা শিশুদের দাঁত, হাড় শক্ত করতে সাহায্য করে। এমনকি, গর্ভবতী নারীদেরও নিয়মিত খাওয়া উচিত সিদ্ধ ডিম। তবে ডিমের এই গুণ একমাত্র পাওয়া যাবে সিদ্ধ অবস্থাতেই।

৩) কোলেস্টরাল কমাতে সাহায্য করে সিদ্ধ ডিম। ডিমকে তেলে ভাজলে, এই উপকারিতা একদমই চলে যায়।

৪) অনেকের ধারণা ডিম খেলে নাকি মেদ বৃদ্ধি হয়। তবে চিকিৎসকরা বলছেন বিপরীত কথাই। সিদ্ধ ডিম খেলে মেদ ঝরে যায়।

৫) হঠাৎ করে ক্লান্ত বোধ করছেন? দ্রুতই খেয়ে ফেলুন সিদ্ধ ডিম । শরীরের দুর্বলতা দ্রুত দূর করতে এর থেকে ভাল আর কিছু নেই।

তবে উপকারিতার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা কিন্তু সাবধান বাণীও শুনিয়েছেন। তাদের কথায়, সিদ্ধ ডিম খাওয়া শরীরের পক্ষে ভাল হলেও বেশি খাওয়া মোটেই ভাল নয়। যারা উচ্চরক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের বেশি সিদ্ধ ডিম বা ডিম না খাওয়াই ভাল। ইউরিক অ্যাসিডের প্রবণতা থাকলে, ডিম এড়িয়ে চলাই উচিত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ