মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগে পাঁচ কর্মকর্তাকে ওএসডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগে প্রশাসন ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে,এই কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম করেছেন।

এই কর্মকর্তাদের মধ্যে একজনের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় মামলা করা হয়েছে। বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলেছে, ওএসডি হওয়া কর্মকর্তা হলেন সিরাজগঞ্জের কাজীপুরে সাবেক ইউএনও (বর্তমানে উপসচিব) শফিকুল ইসলাম, বরগুনার আমতলীর ইউএনও মো. আসাদুজ্জামান, বগুড়ার শেরপুরের সাবেক ইউএনও মো. লিয়াকত আলী সেখ (বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক), মুন্সিগঞ্জ সদরের সাবেক ইউএনও রুবায়েত হায়াত ও মুন্সিগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিন।

গত কয়েক দিনে পৃথক আদেশে তাদের ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে সিরাজগঞ্জের সাবেক ইউএনও শফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৩৮০ জন ভূমিহীনকে একটি করে ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। এর মধ্যে কিছু জায়গায় ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ