শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সোমবার আমাজনের সিইও পদ ছাড়ছেন জেফ বেজোস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অনলাইন কেনাকাটার বৃহত্তম প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে যাচ্ছেন। ৫ জুলাই (সোমবার) কোম্পানির সিইওর পদ থেকে সরে যাবেন তিনি।

ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, চলতি বছর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বেজোস। যার মোট সম্পদের পরিমাণ এখন ১৯ হাজার ৮০০ কোটি ডলার। মূলত তার নিজের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিনকে সময় দিতেই এ সিদ্ধান্ত।

১৯৯০ সালে আমাজনের যাত্রা শুরু হয় অনলাইন বুক শপ হিসেবে। বর্তমানে সারাবিশ্বে আমাজন অনেক মূল্যবান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার বাজার মূলধন ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।

সিইও পদ থেকে সরে গেলেও বেজোসের ১০ শতাংশ শেয়ার থাকবে আমাজনে। পাশাপাশি থাকবেন আমাজনের নির্বাহী চেয়ারম্যানের পদে। সিইও পদে তার স্থলাভিষিক্ত হবেন অ্যান্ডি জেসি। অ্যান্ডি ১৯৯৭ সাল থেকে এই ই-কমার্স জায়ান্টে কাজ করছেন। বর্তমানে তিনি আমাজনের ক্লাউড কম্পিউটিং ব্যবসার পুরোটাই দেখাশোনা করছেন।

এরইমধ্যে ব্লু অরিজিনের প্রথম স্পেস ফ্লাইটে নিউ শেফার্ড রকেটে করে মহাকাশে যাবেন বেজোস। মাত্র ১১ মিনিটের জন্য মহাকাশে যাবেন তিনি। ২০ জুলাই নিউ শেফার্ড যাবে মহাকাশে। ১৯৬৯ সালের এ দিনই অ্যাপোলো ১১ চাঁদের মাটিতে পা রেখেছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ