শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সাক্ষী হিসেবে আদালতে গরু হাজির করলেন কৃষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সাক্ষী হিসেবে আদালতে গরু হাজির করলেন কৃষক। এর আগে দুই কৃষক নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রতিবাদে থানার সামনে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন কৃষকরা। সঙ্গে আনেন ‘‌সাক্ষী’‌ গোমাতা। হরিয়ানার ফতেহাবাদের তোহানার ঘটনা।

রাজ্যে বিজেপি জেজেপির সরকার। জেজেপি বিধায়ক দেবেন্দ্র সিং বাবলির বাড়ি প্রদক্ষিণ করে প্রতিবাদ করেন ২ কৃষক নেতা বিকাশ সিসার, রবি আজাদ। তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তোহানা থানার বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন কৃষকরা। হরিয়ানার বিভিন্ন থানা ঘেরাওয়ের পরিকল্পনা করে সংযুক্ত কিসান মোর্চা। নেতৃত্ব দেন কৃষক নেতা রাকেশ টিকাইত।

এদিকে তোহানার সামনে গোমাতাকে নিয়ে হাজির হন কৃষকরা। তাঁদের দাবি, ২ কৃষক নেতাকে গ্রেপ্তারের ৪১তম সাক্ষী হল গরুটি। তাই সেও প্রতিবাদস্থলে থাকবে। ওই গরুর খাবার, জল জোগানের দায়িত্ব থানার।

তোহানা থানার সামনে খুঁটিতে বেঁধে দেওয়া হয় গরুটিকে। এক প্রতিবাদী কৃষক বলেন, ‘‌বর্তমান সরকার নিজেদের গো-দরদী, গরুর পুজো করা সরকার বলে দাবি করে। এই পশুকে পবিত্র ধরা হয়। তাই প্রতীক হিসেবে আমরা একে এনেছি। যাতে বতর্মান সরকারের সম্বিৎ ফেরে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ