শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

দ্বিতীয় বিয়ে করায় সিলেটে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী
সিলেট প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জ বাঘা ইউনিয়নের পরগনা বাজার এলাকায় ছেলে নাজিম আহমদের ধারালো ছুরার আঘাতে বাবা তোতা মিয়ার (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টায় উপজেলার পরগনা বাজার রসমেলা ও শাকিল স্টোরের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাত আটটার দিকে ছেলেসহ ৪/৫জন পরগনাবাজার চৌমুহনীতে কিছু বুঝে ওঠার আগে তোতা মিয়ার বুকে পিঠে উপর্যূপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তোতা মিয়াকে তাৎক্ষনিক স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে মৃত্যু ঘটে বলে জানা যায়।

সম্প্রতি পাঁচ সন্তানের জননী দিলারা বেগম (৪৭) এর সাথে তোতা মিয়ার ছাড়াছাড়ি হয়। পনের দিন পূর্বে তিনি নতুন আরেকটি বিয়ে করেন। ধারনা করা হচ্ছে, এতে ছেলেরা ক্ষুদ্ধ হয়ে হত্যার পরিকল্পনা করে। নিহত তোতা মিয়ার তিন ছেলে মাছুম, তামিম, নাজিম এবং দুই মেয়ে লিজা ও সুমাইয়া।

লিজার বিয়ে হয়ে গেলেও সুমাইয়া নবম শ্রেণির ছাত্রী। দিলারা বেগম বাঘা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য সেবুল আহদের বোন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত নাজিমসহ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ