শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

দুই সপ্তাহ পর আবার চালু হলো ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র আবারও চালু হয়েছে। প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে আবার চালু করা হয়েছে। শনিবার ইরানের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার রেডিও নেটওয়ার্কের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরানের রাষ্ট্র পরিচালিত বিদ্যুৎ সংস্থা তাভানিরের মুখপাত্র মোস্তাফা রাজাবি মাশহাদির বরাত দিয়ে আইআরআইবি বলছে, মেরামত শেষে বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র আবারও চালু হয়েছে। এর ফলে সেখান থেকে ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে।

গত ২১ জুন ইরানের পরমাণু শক্তি সংস্থার জনসংযোগ বিভাগ এক বিবৃতি প্রকাশ করে বলেছিল, বুশেহর পরমাণুকেন্দ্রে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সারিয়ে তুলতে কয়েক দিন লাগবে। এ কারণে সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ থাকবে।

সূত্র: রয়টার্স।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ