মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সু চি’র মুক্তি চায় জাতিসংঘ: জান্তা সরকারের প্রতি বিশেষ আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারের কারাগারে বন্দি দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকে এখনই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পরদিন এ আহ্বান জানাল জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের এক মুখপাত্র একথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা চলছে। রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখায় জান্তা সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে।

এমতাবস্থায় বুধবার কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়। তাদের মুক্তির পর সুচিরও দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান গুতেরেস। 'আমরা প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি'- বলেছেন গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো।

এদিকে, মিয়ানমারে আটক অনেকে এরইমধ্যে বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন। কাছাকাছি একটি অপরাধে সু চিসহ বেশ কয়েকজন রাজনীতিকেরও বিচার চলছে। ক্ষমতাচ্যুত সরকারের স্টেট কাউন্সিলরের দায়িত্ব পালন করা সু চিকে অভ্যুত্থানের দিনই আটক করা হয়েছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ