শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

রাজশাহীতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো মডেল মসজিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ চত্বরে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট মডেল মসজিদটি নির্মিত হবে। ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই মসজিদটি নির্মিত হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ