মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তান হাইকমিশনে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

ময়মনসিংহে নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

বুধবার (৩০ জনু) ভোরে উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশে বাঁধের কিছু অংশ ভেঙে যায়।

স্থানীরা জানান, বাঁধ ভেঙে ওই গামারীতলা ইউনিয়নের রায়পুর, কামালপুর, ছান্দেরনগর। ঘোঁষগাও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ, কালিকাবাড়ি ও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুরসহ অন্তত ২০ গ্রামে পানি প্রবেশ করেছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

এ বিষয়ে গামারীতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, ইতোমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছি। মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করছি।

ঘোঁষগাও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল হক বলেন, ভালুকাপাড়া ওরায়পুর এলাকায় বাঁধ ভেঙে অসংখ্য মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। তাদের সহায়তা করার চেষ্টা চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান বলেন, দুর্গত এলাকায় ত্রাণ দেয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ