শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ভারতের মানচিত্র থেকে বিচ্ছিন্ন কাশ্মির, টুইটারের বিরুদ্ধে সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতের মানচিত্র থেকে কাশ্মিরকে আলাদা করে দেখানো হয়েছে। এর জেরে ভারতের কেন্দ্রীয় সরকার আপত্তি জানিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে সোমবার প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, টুইটারের ক্যারিয়ারে অংশের টুইপলাইফে প্রদর্শন করা বিশ্ব মানচিত্রে কাশ্মিরকে ভারত থেকে আলাদা দেখানো হয়।

এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেক ভারতীয় নাগরিক টুইটারকে ভারতীয় স্বার্থের প্রতি বৈরী মনোভাব প্রদর্শনের জন্য সমালোচনা করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, টুইটারে প্রদর্শিত এই মানচিত্রের জেরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভারতীয় আইনে ব্যবস্থা নেয়ার জন্য দেশটির সরকার চিন্তা করছে।

এর আগে গত বছরের অক্টোবরে টুইটারের জিওট্যাগে কাশ্মিরকে চীনের অংশ হিসেবে উল্লেখ করার প্রতিবাদে টুইটারের কাছে নোটিশ পাঠিয়েছিল ভারত সরকার। ওই সময় টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোরেসের কাছে চিঠিতে দিল্লি তার অসন্তোষ জানায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ