শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

অন্যকে ছোট করে দেখার বিষয়ে ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোজাম্মেল হক।। হারদুঈ হযরত আল্লামা আবরারুল হক হক্কী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমাদের নেককাজগুলো হিসাব তো নিজেদের জানা আছে৷ কিন্তু অন্যদের নেককাজগুলোর হিসেব আমাদের জানা নেই৷ তাহলে কোন অধিকার বলয়ে আমরা অন্যকে ছোট ভাবতে পারি৷ হতে পারে, অন্যদের নেককাজ আমাদের চেয়ে বেশি৷ আর অভিজ্ঞতাতে এমন হয়েছে সেটিও প্রমাণিত৷

হযরত বলেন, আমাদের এখানে একজন হেফজ বিভাগের উস্তাদ ছিলেন৷ তিনি ইন্তেকাল করেছেন৷ মহান রাব্বে কারীম তাঁকে মাফ করে দিন৷ এখান থেকে অল্প দূরে একটি এলাকা ছিলো বাউন৷ ঐ এলাকার নাম বাউন এজন্য রাখা হয়েছিলো যে, সেখানের পানি বায়ান্ন হাত নিচে ছিলো৷ আর এলাকাটি উঁচুতে ছিলো৷ সেখানের কিছু লোক পড়ার সুবাধে তাঁর সাথে সম্পর্ক ছিলো৷ বৃহস্পতিবার কখনো কখনো তিনি সেখানে যেতেন৷ সেখানে যাওয়ার পথে কাজ কী ছিলো তার?

হাফেজ সাহেব বলেন, যখন আমি হারদুঈ থেকে রওয়ানা হই, তখন পবিত্র কুরআনুল কারীম পড়া শুরু করি৷ সেখানে পৌঁছতে দেড় বা দুই ঘন্টা সময় লাগতো৷ তো, আমি এই চলার পথে পনেরো পারা পবিত্র কুরআনুল কারীম পড়ে ফেলতাম৷ আর যখন সেখান থেকে হারদুঈতে আসার জন্যে রওয়ানা হতাম, তখন হারদুঈ পর্যন্ত আসতে আসতে বাকী পনেরো পারা পবিত্র কুরআনুল কারীম পড়ে ফেলতাম৷

হযরত বলেন, অনেক আল্লাহ তাআলার বান্দা এমন আছেন যারা আমলের জন্যে এমন নিভৃত নিজস্ব অভ্যাস বানিয়ে নিছেন৷ যাদের খোঁজখবর আমাদের অজানা৷ সুতরাং অন্যকে ছোট ভাবার আর নিজেকে বড় ভাবার কোন সুযোগ নেই৷

হযরত বলেন, শায়খুল হাদীস আল্লামা যাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা৷ আল্লাহ তাআলা তাঁর কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন৷ আমীন৷ তাঁর আমল ছিলো, রমযান মাসে প্রতিদিন দিনে একবার কুরআনুল কারীম খতম করতেন৷ রাতে একবার কুরআনুল কারীম খতম করতেন৷

হযরত বলেন, একজন তারাবী পড়ানেওয়ালার যদি এমন আমল হয়, তাহলে নিজেকে কেউ বড় ভাবার সুযোগ কীভাবে হয়? নিজেকে বড় ভাববে কিভাবে? মূলবিষয় হলো, বিনয়৷ অর্থাৎ নিজেকে ছোট মনে করা৷ বিনয় হলো নিজেকে ছোট ভাবার মাপকাঠির৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ