বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

চট্টগ্রামে একদিনে ৭ মৃত্যু, শনাক্ত ৩০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম জেলায় একদিনে এক হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৩০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের।

রবিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে শনিবার নমুনা পরীক্ষা করে নগরীর ২০৪ এবং বিভিন্ন উপজেলার ৯৬ জনের করোনা পজিটিভ আসে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। তাদের মধ্যে ৬ জন উপজেলার এবং একজন নগরীর।

এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ৫৭ হাজার ৬৭০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে মারা গেছেন মোট ৬৮১ জন।

এনটি