শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

চীনে মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে আগুন, নিহত ১৮, আহত আরও ১৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের হেনানপ্রদেশের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রদেশের ঝচেং কাউন্টির স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে এবং তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।

বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

ওই বিবৃতিতে আরও বলা হয়, মার্শাল আর্ট সেন্টারটির ইনচার্জকে পুলিশ গ্রেফতার করেছে। তবে মার্শাল আর্ট সেন্টারের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

চীনে এ ধরনের ঘটনা অহরহ ঘটে। এর আগে ২০০০ সালে ক্রিসমাস ডেতে প্রদেশটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০৯ জনের মৃত্যু হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ