বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বহুতল ভবন ধস, নিখোঁজ অনেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে একটি ১২তলা আবাসিক ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিবিসি জানায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া ১০ জনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনটি ধসে পড়ার সময় ভেতরে মোট কত লোক ছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

কাউন্টি কমিশনার জোস দিয়াজ জানান, ভবনের ৫১ জন বাসিন্দার সবাই জীবিত আছেন কিনা, তা জানার চেষ্টা চলছে।

সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভবনের পেছনের দিকে সম্ভবত এক-তৃতীয়াংশ বা তারও বেশি সম্পূর্ণভাবে ধসে গেছে।’

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস জানান, তিনি আজ দক্ষিণ ফ্লোরিডায় ওই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

তিনি বলেন, ‘আমরা যে ধরনের ধ্বংসস্তূপ দেখছি, তাতে খারাপ খবরই আসতে পারে বলে আশঙ্কা করছি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ