বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

কাঁঠালের বিচির যত উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের জাতীয় ফল কাঁঠাল। এর বিচি ভর্তা বানিয়ে, তরকারি রান্নাসহ অনেকভাবেই খাওয়া যায়।

কাঁঠালের বিচির রয়েছে আনেক পুষ্টিগুণ। এর প্রতি ১০০ গ্রামে শক্তি পাওয়া যায় ৯৮ ক্যালরি। এ ছাড়া প্রতি ১০০ গ্রামে থাকে কার্বোহাইড্রেট ৩৮.৪ গ্রাম, প্রোটিন ৬.৬ গ্রাম, ফাইবার ১.৫ গ্রাম, চর্বি ০.৪ গ্রাম, ক্যালসিয়াম ০.০৫ থেকে ০.৫৫ মিলিগ্রাম, ফসফরাস ০.১৩ থেকে ০.২৩ মিলিগ্রাম, আয়রন ১.২ মিলিগ্রাম, সোডিয়াম ২ মিলিগ্রাম ও পটাশিয়াম ৪.০৭ মিলিগ্রাম।

কাঁঠালের বিচির রয়েছে অনেক উপকারিতা—
১. এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং বদহজম রোধ করে
২. এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে
৩. এত থাকা প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টস মানসিক চাপ কমাতে অনেক কার্যকরী
৪. এটি বলিরেখা দূর করে ওবং ত্বকের বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে
৫. এতে প্রচুর পরিমাণে ভিটামিন 'এ' থাকায় এটি শিশুদের চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে।

৬. এটি রাতকানা রোগ কাটাতে সাহায্য করে
৭. এটি খেলে চুলের আগা ফাটা সমস্যা রোধ করে ও চুল পড়া কমাতে সাহায্য করে
৮. এটি নিয়মিত খেলে তা শরীরে আয়রনের মাত্রা বাড়াতে সাহায্য করে
৯. এটি অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে

-এএ