রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শতাধিক মসজিদের দেওয়ালে কুরআনের আয়াত লিখলেন যে হিন্দু ক্যালিগ্রাফার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ভারতের তেলঙ্গানা প্রদেশের রাজধানী হায়দরাবাদের বাসিন্দা অনিল কুমার চৌহান। যিনি একজন হিন্দু চিত্রশিল্পী ও ক্যালিগ্রাফার। তিনি এ পর্যন্ত শতাধিক মসজিদে পবিত্র কোরআনের আয়াত ও হাদীস লিখেছেন। এছাড়া মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে নাতে রাসূল সা.ও পাঠ করেন তিনি। ভারতের ওয়েবসাইট ‘পঠন’ অনুসারে এই হিন্দু ব্যক্তির নাম অনিল কুমার চৌহান।

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘উর্দু খুব মিষ্টি ভাষা। আমি উর্দূ ভাষার প্রেমে পড়ে এটি শিখতে শুরু করি। এরপর সাইনবোর্ড, দোকান ও অফিসের ব্যানার থেকে উর্দূ লেখা অনুলিপি করতে শুরু করি। লেখার সময় সে শব্দগুলো চিনতে চেষ্টা করি ও সাবলীলভাবে উর্দু পড়া শুরু করি। এরপরে আমি উর্দু এবং আরবিতে ক্যালিগ্রাফি শুরু করি।’

তিনি বলেন, ‘একবার আমি আমার নিজ খরচে ক্যালিগ্রাফি প্রদর্শন করেছিলাম। তবে সেখানে  বিক্রি করতে পারিনি। এরপর আমি চিন্তা করি যে, আমার কাছে এর চেয়ে বেশি অর্থোপার্জনের সামর্থ নেই। তখন থেকেই আমি বিনামূল্যে মসজিদের দেওয়ালে কোরআনের আয়াত লেখা শুরু করি ও মসজিদে বিনামূল্যে কুরআনের আয়াত রিখতে থাকি।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত আমি প্রায় শতাধিক মসজিদে বিনামূল্যে কুরআনের আয়াত লিপিবদ্ধ করেছি।’

সূত্র: রোজনামা পাকিস্থান থেকে অনুবাদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ