শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

করোনার টিকায় পুরুষের প্রজনন শক্তি বাড়ে: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের টিকা নেয়ার ফলে পুরুষদের যৌনস্বাস্থ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না বলে যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুন) প্রকাশিত ওই গবেষণায় দেখা যায়, এমআরএনএর দুই ডোজ টিকা নেয়ার পরেও ভলান্টিয়ারদের বীর্যে স্বাস্থ্যকর মাত্রায় শুক্রাণু পাওয়া গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় অংশ নেয়া ৪৫ জন পুরুষের মধ্যে ২১ জনকে ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছিল। বাকি ২৪ জনকে দেওয়া হয়েছিল মডার্নার টিকা। তাদের কারও বীর্যে শুক্রাণুর সংখ্যা কমেনি। বরং শুক্রাণুর পরিমাণ, ঘনত্ব ও গতিশীলতা বেড়েছে।

এর আগে গত বছর বিজ্ঞানীরা জানিয়েছিলেন, কোভিড আক্রান্তদের প্রজনন শক্তি হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। তার ভিত্তিতে গবেষণা করে ইতিবাচক ফলাফল পাওয়া গেল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ