শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

করোনা ছড়ানোর দায়ে পুরো বিশ্বকে চীনের ক্ষতিপূরণ দেয়া উচিত: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা ভাইরাস ছড়ানোর দায়ে ছড়ানোর কারণে চীনকে পুরো বিশ্বে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তোলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৭ জুন) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

তিনি আরও বলেন, করোনা ছড়ানোর জন্য চীন আমেরিকাকে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

ট্রাম্প বলেন, আমি জানি না, উহানের ল্যাব থেকে ছড়ানোটা দুর্ঘটনা ছিল কিনা। আশা করছি, দুর্ঘটনাই ছিল। কত দেশ এর জেরে বিধ্বস্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রকে যেমন চীনের ক্ষতিপূরণ দেওয়া উচিত, তার থেকে অনেক বেশি পরিমাণ ক্ষতিপূরণ তাদের দেওয়া উচিত বিশ্বকে। যে দেশগুলো বিধ্বস্ত হয়ে গেছে, তারা আর কখনও ঘুরে দাঁড়াতে পারবে না। আমাদের দেশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের দেশ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি আরও বহু দেশ।

তিনি আরও বলেন, একটা সময় সবাই বলতো, ভারত কত ভালো অবস্থায় রয়েছে। য়ার এখন করোনায় ভারতের অবস্থা বিপর্যস্ত। সেই সঙ্গে পুরো বিশ্বের অবস্থাও খারাপ।

ভাইরাসের উৎসস্থল নিয়ে ট্রাম্প বলেন, আমার মনে হয়, এটা জানা খুবই জরুরি যে, এই ভাইরাসের উৎসস্থল কোথায়। চীনের এ বিষয়ে সাহায্য করা উচিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ