শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

করোনার মধ্যেও বিশ্বে ৩০ লাখ মানুষ গৃহহীন হয়েছে: ইউএনএইচসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, করোনা মহামারির মধ্যেও যুদ্ধ, সহিংসতা, নির্যাতন ও মানবাধিকার লংঘনের ঘটনায় সারাবিশ্বে ৩০ লাখ মানুষ গৃহহীন হয়েছে। খবর বিবিসি'র।

ইউএনএইচসিআর বলছে, করোনার কারণে যদিও বিশ্বের বিভিন্ন দেশ সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে, তবুও অভিবাসন প্রত্যাশীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। বর্তমানে সারা বিশ্বে ৮২ লাখের বেশি মানুষ শরণার্থী এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে ।

সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছেন, ‘করোনাকালে আফ্রিকার কয়েকটি দেশে সবচেয়ে বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে। ভাইরাসের চেয়েও যুদ্ধ আর জলবায়ু পরিবর্তন শরণার্থী বৃদ্ধির জন্য বেশি দায়ী বলে মনে করে জাতিসংঘ।’

সংস্থাটি আরও বলছে, গোটা মানবজাতির এক শতাংশ গৃহহীন। এছাড়া গেল দশ বছরে জোরপূর্বক ঘরছাড়া মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ