শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


‘নিখোঁজ হওয়া ব্যক্তিকে খুঁজে বের করা প্রশাসন ও রাষ্ট্রের দায়িত্ব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, খুন—খারাবি ধর্ষণ, মাদাকাসক্তিসহ অনৈতিক কার্যকলাপ যেভাবে সমাজ ও রাষ্ট্রে মহামারির মতো ছড়িয়ে পড়ছে। কেউ কারো জীবন ও মান সন্মানের তোয়াক্কা করছে না। অহরহ আইন নিজের হাতে তুলে নিয়ে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, এতে সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। রাষ্ট্রকে এসকল বিষয়ে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একজন আলোচক ত্বহা মুহাম্মদ আদনানসহ চারজন লোক নিখোঁজ হয়েছে। তার পরিবার প্রশাসনের ধারে ধারে ঘুরেও কোনোও কুলকিনারা পাচ্ছে না, এতে দেশের মানুষের মাঝে হতাশা ও আশঙ্কা তৈরি হচ্ছে, এটা দেশ ও জাতির জন্য অশনিসংকেত। নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধান বের করা প্রশাসন ও রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।

তিনি দেশ ও ইসলামের স্বার্থে যে কোনো ত্যাগ শিকার করতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, কেন্দ্র্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর সহ—সভাপতি মাওলানা হাসান জুনাইদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, মুহাম্মদ জাভেদ হোসাইন প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ