শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

স্ত্রীকে মুহাব্বত করে নাম বদলিয়ে ডাকা; দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি কাওসার আইয়ুব।। ইসলামি শরিয়তে নাম ব্যঙ্গ করে, মানুষের নামকে বিকৃত করে কিংবা অপমানমূলক ব্যঙ্গ করে ডাকা গোনাহের কাজ। অনেকে ইচ্ছা-অনিচ্ছায়, অড্ডা-কিংবা মজারছলে আসর জমাতে গিয়ে বিকৃত নামে ডেকে কথা বলে, যা ইসলামে জঘন্য অন্যায় ও গর্হিত কাজ।

আল্লাহ তাআলা বলেন- ‘হে ঈমানদারগণ! কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডাকবে না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবাহ না করে তারাই অত্যাচারী।’ (সুরা হুজরাত: আয়াত ১)

কিন্তু আদর করে স্ত্রীকে ডাকা কি এ গুনাহের মাঝে পরবে এ বিষয়ে দেওবন্দের অনলাই ফতোয়া বিভাগে এক ব্যক্তি প্রশ্ন করেন, আমার স্ত্রীর নাম আয়শা, আমি তাকে আদর করে, মুহাব্বত করে হুমায়রা আইশ বা ইশ বলে ডাকতে পারবো কী?

এ প্রশ্নের উত্তরে দেওবন্দ থেকে বলা হয়, আদর করে বা মুহাব্বত করে আয়শা নামের স্ত্রীকে হুমায়রা আইশ বা হুমায়রা ইশ বলে ডাকতে পারবে । (উত্তরনং ৬০৫০৬৩) রাসুল সা. নিজেই আদর করে এক সাহিাবিকে বলেছিলেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর’ বুখারী ৪৯৭১ মুসলীম ২১৫০।

-এটি