শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

সু চির বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিচার শুরু হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনাভাইরাস বিধিনিষেধ ভাঙা ও লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখার দায়ে

আজ সোমবার (১৪ জুন) থেকে বিচারের মুখোমুখি হচ্ছেন ৭৫ বছর বয়সি সু চি।

তার প্রধান আইনজীবী খিন ময়ুং জ রয়টার্সকে জানিয়েছেন, প্রথম মামলার বিচার জুলাইয়ের শেষ পর্যন্ত চলতে পারে।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চির বিরুদ্ধে আরও কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। এগুলোর মধ্যে উসকানি দেওয়ার অভিযোগ, সরকারি গোপনীয়তা আইন ভঙ্গ ও ইয়াংগনের সাবেক মুখমন্ত্রীর কাছে থেকে ছয় লাখ ডলার ও ১১ দশমিক চার কেজি সোনা ঘুষ গ্রহণের অভিযোগও আছে।

এদিকে খিন ময়ুং জ ওই দুর্নীতির অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখল ও সু চি ও তার দলের অধিকাংশ জ্যেষ্ঠ নেতাকে আটক করার পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ