রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নুসুক অ্যাপে প্রতিদিন মিলবে ওমরাহ জয়ের সুযোগ, সঙ্গে জমজমের পানি আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল আজ শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইউসুফ (আ.)-এর জামা থেকে তিন শিক্ষা তুলে ধরলেন মসজিদে নববীর খতিব আইএবি ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত জুমার খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি! জুলাই সনদ বাস্তবায়ন ও কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবি খেলাফত মজলিসের বরুণার আত্মশুদ্ধির পয়গাম এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল, সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী 

জি৭ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালানোর দায়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জাানিয়েছে জি৭-এর নেতারা। শিল্পোন্নত দেশগুলোর এই জোটের বিবৃতিতে একইসঙ্গে রুশ মাটিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারের ঘটনা তদন্তেরও দাবি জানানো হয়েছে।

যুক্তরাজ্যের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকা কর্নওয়ালের কারবিস খাঁড়িতে জি৭ এর সম্মেলনের শেষে এক বিবৃতিতে এসব দাবির কথা বলা হয়েছে।-খবর এক্সিওসের

শুক্রবার থেকে রোববার (১৩ জুন) তিন দিন পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এমন এক সময় এসব আহ্বান এসেছে, যখন সবাই জেনেভায় বুধবারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের দিকে তাকিয়ে আছেন।

জি৭ নেতারা বলেন, নিজের মাটিতে রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের দ্রুত তদন্ত ও এই অস্ত্র ব্যবহারের বিশ্বাসযোগ্য ব্যাখ্যার দাবি জানাচ্ছি। একই সঙ্গে নিরপেক্ষ নাগরিক সমাজ, সংবাদমাধ্যমের ওপর পদ্ধতিগত দমনপীড়ন বন্ধ ও এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে শাস্তির আহ্বান করছি।

এছাড়া রাশিয়া থেকে চালানো সাইবার হামলা ও অন্যান্য সাইবার অপরাধে জড়িতদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসারও জোর দাবি করা হয়েছে। এর আগে সম্মেলন থেকে নতুন মহামারি নিয়ন্ত্রণে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে।

কারবিস বে ডিক্লারেশন অন হেলথ নামের এই পরিকল্পনায় রোগনির্ণয়, চিকিৎসা, টিকা উদ্ভাবন ও অনুমোদনের সময়সীমা ১০০ দিনের মধ্যে নামিয়ে আনা, সম্ভাব্য সংক্রামক রোগের আবির্ভাবের ওপর নজরদারির জন্য বৈশ্বিক নেটওয়ার্ককে শক্তিশালী করা, জিনোম সিকোয়েন্সিংয়ে সক্ষমতা বাড়ানো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার ও তাকে শক্তিশালী করার বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ