শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ঘরে বসে বানিয়ে ফেলুন মজাদার মিল্ক কেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: মিষ্টিজাতীয় খাবার খেতে অনেকে পছন্দ করেন। আর সেটা যদি দুধ দিয়ে তৈরি করা যায়, তাহলে তো কথাই নেই। আজ আমরা জানাব, কীভাবে সহজে মজাদার মিল্ক কেক তৈরি করবেন।  চলুন, দেখে নিই কীভাবে মিল্ক কেক তৈরি করবেন—

উপকরণ: ১. ২৫ গ্রাম বাটার
২. দুটি ডিম
৩. আধা কাপ চিনি
৪. স্বাদমতো লবণ
৫. আধা কাপ ইউএইচটি দুধ
৬. এক কাপ ময়দা
৭. এক চা চামচ ভ্যানিলা এসেন্স
৮. পরিমাণমতো হুইপ ক্রিম পাউডার
৯. এক কাপ পাস্তুরিত দুধ
১০. চার টেবিল চামচ কনডেন্স মিল্ক
১১. সামান্য পরিমাণ জাফরান

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে ডিম ফেটে নিয়ে ভালোভাবে বিট করুন। আরেকটি পাত্রে বাটার, চিনি, লবণ, ইউএইচটি দুধ, ময়দা, ভ্যানিলা এসেন্স, বিট করা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে পাত্রে ঢেলে ওভেনে ১৮০ সেন্টিগ্রেডে ৩৫ মিনিট বেক করুন। আরেকটি পাত্রে ক্রিম পাউডার ও ইউএইচটি দুধ দিয়ে ভালোভাবে বিট করে ফ্রিজে রাখুন।

ফ্রাইপ্যানে পাস্তুরিত দুধ, কনডেন্স মিল্ক, চিনি, লবণ ও জাফরান দিয়ে রান্না করে নামিয়ে ফ্রিজে রাখুন। সবশেষে ফ্রিজ থেকে বের করে কেকের উপরে কেক ক্রিম, রান্না করা দুধ দিয়ে পরিবেশন করুন মজাদার মিল্ক কেক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ