শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এবার আওয়ামী লীগ থেকে বাদ পড়ছেন বিতর্কিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ৭৮টি সাংগঠনিক জেলাসহ উপজেলা পর্যায়ে সাংগঠনিক সমস্যা নিরসনেরও তাগিদ দিয়েছেন তিনি। এ ব্যাপারে দলের আট বিভাগীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের আরও সক্রিয় হতে বলেছেন।

শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এসব নির্দেশ দেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে বোর্ডের সদস্যদের মধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের দুই সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর চার সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. আবদুর রাজ্জাক ও লে. কর্নেল (অব.) ফারুক খান উপস্থিত ছিলেন। করোনাভাইরাসের কারণে বৈঠকটি সীমিত পরিসরে আয়োজন করায় ১৩ সদস্যের বোর্ডের অন্য পাঁচ সদস্যকে ডাকা হয়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ