শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

করোনার কারণে এবারও হযরত শাহজালাল রহ.-এর ওরস হচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের কারণে এবারও হযরত শাহজালাল রহ.-এর ৭০২তম বার্ষিক ওরস হচ্ছে না।

আজ শনিবার দুপুরে শাহজালাল রহ. এর দরগাহ অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাজারের মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান। একই কারণে গত বছরও এ ওরস হয়নি।

মাজারের মোতওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান বলেন, করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ফলে গত বছরের মতো এ বছরও (১ ও ২ জুলাই) দুইদিনব্যাপী হযরত শাহজালাল (রহ.)-এর ৭০২তম ওরস উদযাপিত হচ্ছে না।

তাই ওরসের নির্ধারিত দিন মাজারে ভক্ত ও আশেকানদের ভিড় না করার এবং ওই সময়ে নিজ নিজ অবস্থানে থেকে দোয়া ও মিলাদ পড়ার অনুরোধ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হযরত শাহজালাল রহ. ও ৩৬০ আউলিয়া ভক্ত পরিষদের মহাসচিব ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, খাদেম সামুন মাহমুদ খাঁন, মো. শায়েদ ইকবাল ভূঁইয়া প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ